প্রজাপতি ও পিপি

সকালটা আজ রৌদ্র নয় কিন্তু মিষ্টি। কুয়াশায় আচ্ছন্ন চারদিকে। বারান্দার ছোট হাসনাহেনার সুবাসে মিহির ঘরকে আলোকিত করে। গত পরশু মা গাছটি কিনেছে। মিহি আবার গোলাপ ছাড়া কোনো ফুল গাছ রাখতে চায় না। কে জানতো ছোট হাসনাহেনা ফুলটা তার মনে ছোট একটি জায়গা কেঁড়ে নেবে।

"মিহি আম্মু খেয়ে রেডি হয়ে নাও" ডাকছে মা।

"হ্যা, মা।আসছি " মিহি।

মায়ের কথামতো রেডি হয়ে নিলো মিহি।শুক্রবার।আজ স্কুল বন্ধ কিন্তু কোচিং এ পরীক্ষা আছে।এ নিয়ে মিহির মন খারাপের শেষ নেই।মিহি নবম শ্রেণিতে উঠেছে বিজ্ঞান বিভাগে। বিজ্ঞানের সাথে পরিবেশের একটি সুন্দর সম্পর্ক আছে। 

হাঁটতে হাঁটতে সে দেখছে সকাল ৭ টা বাজেই মানুষ কাজে নেমে পড়েছে। কেউ শাকসবজি বিক্রি করছে,কেউ ঝাঁড়ু দিচ্ছে। আর আমরা কতো সুন্দরভাবে সকালে ঘুমাই অথচ তাদের কোনো ছুটি নেই। 




হঠাৎ তার চোখে পড়লো ছোট পিপির উপর। পিপি কে জানো?দাড়াও বলছি। মিহি আদর করে প্রজাপতিকে পিপি বলে।প্রজাপতিটির গায়ে রং হলুদ তার মধ্যে কারুকার্য, হালকা বাদামি রং এ ডানার চারদিকে চকচকে করছে যেনো। অসম্ভব সুন্দর। এতো কাছে থেকে একটি প্রজাপতি দেখবে আর সে উরে যাবে না তা তো হয় না। পিপি খুব চেষ্টা করেও উড়ঁতে গিয়ে পড়ে গেলো। মিহি বুঝতে পারলো পিপি অসুস্থ হয়ে গেছে। 


আদর করে হাতে তুলে নিলো কারণ রাস্তায় যে কারো সাথে ধাক্কা লাগলে পিপি আবার অসুস্থ হয়ে যাচ্ছে। মিহির মন খারাপ হয়ে যাচ্ছে কারণ সে একটাও গাছ দেখছে না যে পিপিকে রাখতে পারবে । সামনে একটা গাছের নার্সারি আছে ভাবলো ওকে রেখা যাবে কিন্তু সেটাও বন্ধ। 

কোনো উপায় না পেয়ে ক্লাসে নিয়ে গেলো। সেখানে ও তো গাছ থাকতে পারে এই ভেবে।

কোচিং এ তার বন্ধুুরা পিপিকে দেখে খুব খুশি হলো। তাদেরকে মিহি গাছ সম্পর্কে জিজ্ঞেস করেও গাছের সন্ধান পেলো না।



মিহি পরীক্ষায় মন বসাতে পারছিলো না। ক্লাসে এয়ারকন্ডিশনারে পিপির কষ্ট হচ্ছে বুঝতে পারছিলো মিহি। 

একটা ছোট্ট প্রজাপতির জন্য গাছ খুঁজে পেতে এতো কষ্ট হচ্ছে,পাখিরা কিভাবে তাদের বাসা খুঁজে পায়। 

পরীক্ষা শেষ করে দ্রুত বের হয়ে নার্সারিতে চলে যায়। একটি ছোট ফুল গাছে আলতো করে রাখলো পিপিকে। সে এখন যথেষ্ট সুস্থ। ডানা ঝাঁপটিয়ে উড়ে বেড়াচ্ছে চারদিকে। মিহি কিছুক্ষণ থেকে চলে গেলো। 

ভাবতে লাগলো এতো গাছ কাটা হয় প্রতি বছর অথচ গাছ লাগানো হয়না। তাই সে একটি শপথ নিলো এখন থেকে প্রতি সপ্তাহে একটি করে গাছ লাগাবে।

বন্ধুরা তোমরা ও কি গাছ লাগিয়ে প্রকৃতির আবাসস্থল বানাতে চাও??

Photo Credit :Google 

Comments

Popular posts from this blog

তন্বি ও পাখি

ঝিঁঝিঁ পোকা (Cicada) Molting