Posts

Showing posts from April, 2026

ঝিঁঝিঁ পোকা (Cicada) Molting

Image
  একটি **ঝিঁঝিঁ পোকা (Cicada)** তার খোলস পাল্টাচ্ছে (Molting)। এটি মূলত একটি লার্ভা বা নিম্ফ (Nymph) থেকে পূর্ণাঙ্গ পোকা হওয়ার প্রক্রিয়া।  ১. প্রথম ছবি: খোলস বা নিম্ফ দশা ঝিঁঝিঁ পোকা তার জীবনের অধিকাংশ সময় (প্রজাতিভেদে ২ থেকে ১৭ বছর পর্যন্ত) মাটির নিচে গাছের শিকড় থেকে রস খেয়ে বেঁচে থাকে। প্রথম ছবিতে যে বাদামী রঙের পোকাটি দেখছেন, সেটি হলো সেই নিম্ফ দশা। এই সময় এদের সামনের পাগুলো বেশ শক্ত থাকে যাতে তারা মাটি খুঁড়তে পারে। ২. দ্বিতীয় ছবি: পূর্ণাঙ্গ পোকা হয়ে বের হওয়া যখন পোকাটি বড় হওয়ার সময় হয়, তখন সে মাটি থেকে বের হয়ে গাছের কাণ্ডে শক্ত হয়ে বসে। এরপর তার পিঠের দিকের খোলস ফেটে যায় এবং ভেতর থেকে উজ্জ্বল সবুজ রঙের একটি ঝিঁঝিঁ পোকা বেরিয়ে আসে।(২য় ছবিতে শুধু খালি খোলস দেখা যাচ্ছে, বের হওয়ার পর পরই পোকাটি উড়ে দূরে কোথাও গিয়ে বসেছিলো) ### এই প্রক্রিয়ার কিছু মজার তথ্য: * **উজ্জ্বল সবুজ রঙ কেন?** যখন ঝিঁঝিঁ পোকা তার পুরোনো খোলস থেকে বের হয়, তখন তার শরীর এবং ডানা খুব নরম থাকে। একে **'টেন্যারাল' (Teneral)** দশা বলা হয়। এই সময় এদের গায়ের রঙ খুব উজ্জ্বল সবুজ থাকে। * **ডানা ও শক্ত শরীর:** কয়েক ...

তন্বি ও পাখি

Image
 বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে তন্বি। অপূর্ব সুন্দর আকাশ, ছোট তারা ও এক ফালি চাঁদ। হালকা বাতাসে ফুলগুলো উড়ছে। তন্বির মনটা আজ একটু খারাপ, কারণ তার পুরনো বন্ধু আজ চলে গেল।  দুই মাস আগের কথা— তন্বি তার পরিবারের সাথে নতুন এক জায়গায় থাকতে এল। জায়গাটা তন্বির খুব পছন্দ হলো। বাবা তাকে এখানেই একটি স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি করিয়ে দিলেন।কিন্তু সে তার পুরনো বন্ধুদের খুব মিস করছিল। নতুন স্কুলে তার বন্ধু তেমন হয়ে ওঠেনি, তাই তন্বির দিনগুলো একাকী কাটছিল একদিন তন্বি ও তার মা বারান্দায় বসে গল্প করছিল। হঠাৎ তন্বি লক্ষ্য করল, একটি দোয়েল পাখি বারান্দার কোণে একটি ছোট টিনের কৌটার ভেতর খড়কুটো দিয়ে বাসা তৈরি করছে। তন্বি অবাক হয়ে দেখল— পাখিটি কত কষ্ট করে তার বাসা তৈরি করছে! কয়েক দিন পর তন্বি দেখল, ওই বাসায় ছোট ছোট চারটি ডিম। তন্বির আনন্দ আর ধরে না! সে সারাদিন শুধু ওই পাখির বাসার দিকে তাকিয়ে থাকত। তন্বির মা তাকে বোঝালেন যে, পাখির ডিম স্পর্শ করা উচিত নয়, এতে মা পাখি ভয় পেতে পারে। তন্বি মায়ের কথা মেনে নিল এবং দূর থেকেই পাখিটির যত্ন নিতে শুরু করল। সে বারান্দার এক কোণে পাখির জন্য চাল আর জল রেখে দিত। মা...

বাজরিগর(Budgerigar) পাখি

Image
বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয় পাখি বাজরিগর যাকে ইংরেজিতে Budgerigar ও বলা হয়। আমেরিকায় লিট্টল প্যারাকিট নামে পরিচিত। বৈজ্ঞানিক নাম Melopsittacus Undulatus। পূর্ণবয়স্ক পুরুষ বাজরিগারের নাকের ছিদ্রের চারপাশে নীল রংয়ের ঝিল্লি থাকে।পূর্ণবয়স্ক স্ত্রী বাজরিগারের নাকের ছিদ্রের চারপাশে বাদামি রংয়ের ঝিল্লি দিয়ে ঘেরা থাকে। তাছাড়া পাখির রং এর উপর ভিত্তি করে নামের পরিবর্তন দেখতে পাওয়া যায় যেমন পাখির গায়ের পালক পুরো সাদা হলে অ্যালবিনো,পুরো হলুদ হলে তাকে লুটিনো বলা হয়,জাপানিজ হাগোরোমো অর্থাৎ জেপি বা হেলিকপ্টার (এদের ডানা ও মাথায় ফুলের মত পালক থাকে) মাঝে মাঝে কালো বাজরিগর ও দেখতে পাওয়া যায় যা খুব দামি এবং দুষ্পাপ্য। বৈজ্ঞানিক গবেষণা ভিত্তিতে,এদের গড় আয়ু ৫ - ৮ বছর এবং খাঁচায় ১০ - ১২ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।বিশ্বের বিভিন্ন  দেশে পাখি প্রেমিকের একটি বড় অংশ বাজরিগর পাখিকে পোষ মানিয়ে পালন করে।  এদের ওজন সাধারণত বন্য বাজরিগার ২৫ – ৩৫ গ্রাম এবং খাঁচায় ৩৫ – ৪০ গ্রাম পর্যন্ত হয়। বাজরিগর পূর্ণবয়স্ক স্ত্রী এক সময়ে ৪ - ৮ টি ডিম পাড়ে।পাখির দেহের আকার ছোট থাকে বলে কিছু ডিম ...

প্রজাপতি ও পিপি

Image
সকালটা আজ রৌদ্র নয় কিন্তু মিষ্টি। কুয়াশায় আচ্ছন্ন চারদিকে। বারান্দার ছোট হাসনাহেনার সুবাসে মিহির ঘরকে আলোকিত করে। গত পরশু মা গাছটি কিনেছে। মিহি আবার গোলাপ ছাড়া কোনো ফুল গাছ রাখতে চায় না। কে জানতো ছোট হাসনাহেনা ফুলটা তার মনে ছোট একটি জায়গা কেঁড়ে নেবে। "মিহি আম্মু খেয়ে রেডি হয়ে নাও" ডাকছে মা। "হ্যা, মা।আসছি " মিহি। মায়ের কথামতো রেডি হয়ে নিলো মিহি।শুক্রবার।আজ স্কুল বন্ধ কিন্তু কোচিং এ পরীক্ষা আছে।এ নিয়ে মিহির মন খারাপের শেষ নেই।মিহি নবম শ্রেণিতে উঠেছে বিজ্ঞান বিভাগে। বিজ্ঞানের সাথে পরিবেশের একটি সুন্দর সম্পর্ক আছে।  হাঁটতে হাঁটতে সে দেখছে সকাল ৭ টা বাজেই মানুষ কাজে নেমে পড়েছে। কেউ শাকসবজি বিক্রি করছে,কেউ ঝাঁড়ু দিচ্ছে। আর আমরা কতো সুন্দরভাবে সকালে ঘুমাই অথচ তাদের কোনো ছুটি নেই।  হঠাৎ তার চোখে পড়লো ছোট পিপির উপর। পিপি কে জানো?দাড়াও বলছি। মিহি আদর করে প্রজাপতিকে পিপি বলে।প্রজাপতিটির গায়ে রং হলুদ তার মধ্যে কারুকার্য, হালকা বাদামি রং এ ডানার চারদিকে চকচকে করছে যেনো। অসম্ভব সুন্দর। এতো কাছে থেকে একটি প্রজাপতি দেখবে আর সে উরে যাবে না তা তো হয় না। পিপি খুব চেষ্টা করেও উড়...