জোনাকি পোকা (নিপ্পোনোলুসিওলা ক্রসিয়াটা)
ল্যামপিরিডি পতঙ্গ পরিবারের একটি গুবরে পোকা বর্গ হল কলিওপ্টেরা। বাংলায় এর নাম তমোমণি। এরা মূলত পাখাওয়ালা গুবরে পোকা যাদেরকে সাধারণভাবে জোনাকি পোকা বলা হয়। জোনাকী এক প্রকারের পতঙ্গ। এই পতঙ্গের তলপেটে স্বয়ংপ্রভ নীলাভ-সবুজ দ্যুতি থাকে। রাতের অন্ধকারে এদের তারার মত মিটমিট করতে দেখা যায়। এরা সমবেতভাবে এক ছন্দে মিটমিট করতে পারে। পৃথিবীতে লাল ও সবুজ আলোর জোনাকি পোকা দেখা যায়। জোনাকি পোকা সাধারণত সন্ধ্যার পর থেকে দেখা যায়। অন্ধকারে এরা মিটমিট করে আলো জ্বালতে থাকে। সাধারনত এদের শুককীটও luminescent হয়। প্রতি মিনিটে জোনাকী পোকা ১২০ বার জ্বলে এবং নেভে। একটি বাতি থেকে উৎপন্ন শক্তির শতকরা ১০ ভাগ আলো আর ৯০ ভাগ উত্তাপ। কিন্তু জোনাকিদের উৎপন্ন শক্তির শতকরা ১০০ ভাগই আলো। একটি জোনাকির শরীরের ওজনের অর্ধেকটাই বাতির ওজন। জোনাকিরা দিনের বেলায়ও জ্বলে-নেভে। সূর্যের আলোর জন্য আমরা দেখতে পাই না। লেডিবার্ডগুলির মধ্যে প্রায় 97 প্রজাতি রয়েছে, যার মধ্যে 80টি উপকারী। দেশে ২০ প্রজাতির ফায়ারফ্লাইও আবিষ্কৃত হয়েছে । জোনাকির খাদ্য: সর্বভুক ,গড় আয...