United States Library of Congress

   বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরির নাম হচ্ছে 'ইউনাইটেড লাইব্রেরি অব কংগ্রেস' বা 'আমেরিকান লাইব্রেরি অব কংগ্রেস '। ১৮০০ সালের ২৪ এপ্রিল আমেরিকার ওয়াশিংটন ডিসিতে এটি প্রতিষ্ঠিত হয়। 



  প্রেসিডেন্ট জন অ্যাডামস যখন সরকারী কার্যাবলী ফিলাডেলফিয়া থেকে ওয়াশিংটন এ স্থানান্তর করেন তখন থেকে এর যাত্রা শুরু । 

  স্থাপিত হওয়ার পর থেকেই এই লাইব্রেরিটি বেশ কয়েকবার আক্রমণের শিকার হয়েছিল। কিন্তু সব বাধাবিপত্তি অতিক্রম করে লাইব্রেরিটি আজ পর্যন্ত বহাল তবিয়তে আছে তো বটেই, কালক্রমে হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি।

  লাইব্রেরিটি প্রথম যাত্রা শুরু করে ৬ হাজার ৪৮৭টি বই নিয়ে। বর্তমানে এই লাইব্রেরিতে ১৬ মিলিয়ন বই এবং ১২০ মিলিয়ন অন্যান্য তথ্যাদি সংগৃহীত রয়েছে।



  বিশাল এই লাইব্রেরীর সংগ্রহে আছে সর্বাধিক সংখ্যক বই, রেকর্ডিংস ,মানচিত্র ও পাণ্ডুলিপি ।এগুলো সংখ্যায় ৩৩,০১২,৭৫০ টি ।

  যুক্তরাষ্ট্রের সরকার লাইব্রেরিটিকে মূল্যবান জাতীয় সম্পদ মনে করে।

  যতবারই এটি ক্ষতিগ্রস্ত হয়েছে ততবারই দ্বিগুণ বই সংগ্রহ করে লাইব্রেরিটি পুনর্নির্মাণ করেছে। ১৮১৪ সালে ব্রিটিশ সেনারা লাইব্রেরিটির মূল ভবন আগুনে জ্বালিয়ে ধ্বংস করে। এর ফলে ৩০০০ বইয়ের একটি মূল্যবান সংগ্রহ নষ্ট হয়ে যায়।



  লাইব্রেরিটি পুনরায় গড়ে তুলতে ১৮১৫ সালে যুক্তরাষ্ট্র সরকার থমাস জেফারসনের ৬৪৮৭টি বইয়ের বিশাল সংগ্রহ কিনে নেয়। ১৮৫১ সালে এটি আবার আগুনে পুড়ে যায়। এবার ৩৫০০০ বই ধ্বংস হয়ে যায়। বইয়ের সংখ্যা ৮২০০০-এ উন্নীত করে লাইব্রেরিটি পুনরায় সমৃদ্ধ করা হয়।

  লাইব্রেরি অব কংগ্রেসের প্রধান লাইব্রেরিয়ান কংগ্রেসের পরামর্শ অনুযায়ী নিয়োগদান করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।



  ১২ কোটি জিনিসের এই বিশাল সংগ্রহের সেলফের দৈর্ঘ্য ৫৩০ মাইল। এই সংগ্রহের মধ্যে রয়েছে ১৮০ লাখ বই, ২৫ লাখ রেকর্ডিং, ১২০ লাখ আলোকচিত্র, ৪৫ লাখ মানচিত্র, ৫৪০ লাখ পা-ুলিপি ও ৫ লাখ সচল চিত্র।

  এই লাইব্রেরিতে প্রতিদিন ২২০০০ প্রকরণ জমা পড়ে। সেখান থেকে ১০০০ প্রকরণ গৃহীত হয়। 

তাসফিয়াতুল মীম 

২৫ মে ২০২৪ 

Comments

Popular posts from this blog

তন্বি ও পাখি

ঝিঁঝিঁ পোকা (Cicada) Molting

প্রজাপতি ও পিপি