পৃথিবীর সবচেয়ে বড়ো ফুল
পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম রাফলেশিয়া আরনোন্ডি। এটি ‘মৃতদেহ ফুল’ নামেও পরিচিত। এটি ইন্দোনেশিয়ার জাতীয় ফুল।
আজ থেকে প্রায় সাড়ে চার কোটি বছর আগে এই ফুলটি ফুটতে শুরু করে।
এর ওজন হয় প্রায় ছয় থেকে সাত কিলো।ফিলিপাইনে সর্বোচ্চ ১০০ সেন্টিমিটার ব্যাসের ফুল পাওয়া গিয়েছিল।দৈত্যাকৃতির রাফলেসিয়া টুয়ান-মুডে একটি বিশাল আকারের লাল ফুল। এর পাপড়িতে সাদা দাগ থাকে। খুঁজে পাওয়া ফুলটির ব্যাস ১১১ সেন্টিমিটার (৩.৬ ফুট)।
পরজীবী ফুলটি মৃতদেহের ফুল হিসাবেও পরিচিত। খাওয়ার জন্য পোকামাকড়কে আকর্ষণ করতে এই ফুল পচা মাংসের মত গন্ধ ছড়ায়। এ ফুলের সাধারণত মোটা মোটা পাঁচটি পাপড়ি থাকে। ফুলের ব্যাস দেড় থেকে তিন ফুট পর্যন্ত হয়। কর্পস ফ্লাওয়ারের সৌন্দর্য ফুলপ্রেমীদের মুগ্ধ করলেও এর গন্ধ মানুষকে কোনোভাবেই আকৃষ্ট করে না। কাছে গেলে ফুলটি থেকে পচা মাংসের দুর্গন্ধ আসে। এ কারণেই অনেকে কর্পস ফ্লাওয়ারকে ‘মৃতফুল’ বলে অভিহিত করে। মানুষের কাছে কর্পস ফ্লাওয়ারের গন্ধ দুর্গন্ধ মনে হলেও কীটপতঙ্গের কাছে এটি সুগন্ধি ফুল।
সাধারণত ফুলের পরাগ সংযোগে সাহায্য করে প্রজাপতি, মৌমাছি ইত্যাদি পতঙ্গ সমূহ। কিন্তু বিশ্বের সবথেকে বড় ফুল রাফ্লেশিয়া এর পরাগ সংযোগে সাহায্য করে হাতি। এই ফুল মাটির খুব একটা উপরে হয় না। হাতি নিজের পায়ের দ্বারা পরাগ সংযোগ করে। এই ফুল মাত্র কয়েক দিনের জন্যে ফোটে। এই ফুল ফুটলে পচা মাংস এর ন্যায় গন্ধ বের হয়,তাই এর আর এক নাম Corpse Flower । ইন্দোনেশিয়া, মালেশিয়া, সুমাত্রা তে এই ফুল পাওয়া যায়। দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে এই ফুলের দেখা পাওয়া যায়।
তাসফিয়াতুল মীম
২৫ মে ২০২৪



Comments
Post a Comment