দৃষ্টিভঙ্গি


 ভোর থেকেই মেঘলা আকাশ। ভাবলাম একটু আকাশটা উপভোগ করা যাক। ছাদে গিয়ে কিছুক্ষন গাছের দিকে মনোযোগ দিয়ে আবার মেঘলা পেজা তুলোর মতো আকাশের দৌড় খেলা দেখতে ব্যস্ত হলাম। কে কার আগে বাতাসের সাথে সমান্তরালে যাবে সেই চেষ্টা। কিন্তু একসময় না একসময় তারা সেই পথ অতিক্রম করছেই। তবে কেনো প্রতিযোগিতা? 

সত্যি বলতে, প্রকৃতির নিয়মই হয়তো আরেকজন থেকে নিজেকে এগিয়ে রাখা।

এটা কেউ চাইলে ও ইগনোর করতে পারবে না। প্রকৃতির সব সৃষ্টির মাঝেই এটা বিরাজমান।

তবে একটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন, সেই পেজা তুলোর মতো ছোট্ট ছোট্ট আকাশের খন্ড গুলো কিন্তু কখনো থেমে যায় নি। পিছিয়ে পড়লেও প্রকৃতির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে যায়

আর তারা সবাই পথটা অতিক্রম করে।প্রতিযোগিতায় প্রথম বা বিজয়ী যারা শুধু তারাই সফল না সফল তারাও যারা ধারাবাহিকভাবে চেষ্টা করে যায় এবং তার দায়িত্ব পূরণ করে। মানুষের জীবনের ক্ষেত্রেও উদাহরণটি প্রবলভাবে দায়বদ্ধ। 

একটি মানুষ পিছিয়ে পড়লে অন্যদের অবস্থান দেখে ঘাবড়ে যায়।  হেরে যাওয়ার ভয় তাকে আকড়ে ধরে। কিন্তু সে ভুলে যায়' হার ' ও প্রতিযোগিতার অংশ। প্রকৃতপক্ষে কেউ হারে না হেরে যায় তার দৃষ্টিভঙ্গি.......

#দৃষ্টিভঙ্গি



Comments

Popular posts from this blog

তন্বি ও পাখি

ঝিঁঝিঁ পোকা (Cicada) Molting

প্রজাপতি ও পিপি