গল্প

 

"আমড়া, আমড়া নিবেন, ১০ টাকা, ১০ টাকা " বাসে উঠেই একনাগাড়ে বলে যাচ্ছে ১২-১৩ বছর বয়সি ছেলেটি। 



মায়ের কাঁধে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে চুপ করে আছে  রেবেকা বেগমের একমাত্র মেয়ে মুন। বাসে যাতায়াত করা খুব কমই হয় ওদের কারণ শরীর খারাপ হয়ে যায় বাচ্চার। আমড়ার ডাক শুনতেই ৮ বছর বয়সি মেয়ে বায়না শুরু করলো অথচ একটু আগেও মাথা ব্যাথা করছিলো বললো।কোনো উপায় না পেয়ে কিনে দিতে হলো। মা নিজের কোলে নিয়ে খাইয়ে দিচ্ছে। আট বছরের মেয়ে কতটুকুই বা নিজে ধরে খেতে পারে।

আমড়া বিক্রেতা ছেলেটি কিছুক্ষন ছলছল তাকিয়ে ছিলো। 

এই বয়সে থাকতেই একটি দুর্ঘটনায় পরিবারকে হারিয়ে ফেলে ও। কোনো মাকে দেখলেই নিজের মায়ের কথা মনে পড়ে ওর। 



বাস থেকে নেমে গেলো। বড্ড খুদা লেগেছিলো রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া একটি রুটিই তার সম্বল। 

রুটি খেতে খেতে দুই ফোঁটা চোখের জল রুটিতে পড়লো। মুছে দেয়ার মতোও কেউ নেই।  একটাই প্রশ্ন করে নিজেকে , আমিও তো পারতাম মা'য়ের কোলে থাকতে, এমন কোনো হলো?

অবুঝ বাচ্চাটিকে শান্তনা দিতে কেউ কি এগিয়ে আসবে?

আমাদের কি উচিত না তাদের পাশে দাড়ানো?তাদের জীবনটা আমাদের থেকে ও অনেক কঠিন। বাবা মা পাশে থেকেও আমরা ভেঙে পড়ি অথচ তাঁরা ইটভাটায় কাজ করে কতো ভবন তৈরি করেছে। অনেক কিছু শেখার আছে ওদের থেকে। 


#পথশিশু


Tasfia Meem

Comments

Popular posts from this blog

তন্বি ও পাখি

ঝিঁঝিঁ পোকা (Cicada) Molting

প্রজাপতি ও পিপি