শিউলি ফুল
শিউলি ফুল (বৈজ্ঞানিক নাম: _Nyctanthes arbor_ - _tristis_-) হচ্ছে নিক্টান্থেস (Nyctanthes) প্রজাতির একটি ফুল। এটি দক্ষিণ এশিয়ার দক্ষিণ-পূর্ব থাইল্যান্ড থেকে পশ্চিমে বাংলাদেশ, ভারত, উত্তরে নেপাল, ও পূর্বে পাকিস্তান পর্যন্ত এলাকা জুড়ে দেখতে পাওয়া যায়। এটি শেফালি নামেও পরিচিত। এই ফুল ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য ফুল ও থাইল্যান্ডের কাঞ্চনাবুরি প্রদেশের প্রাদেশিক ফুল।
শিউলি গাছ নরম ধূসর ছাল বা বাকল বিশিষ্ট হয় এবং ১০ মিটারের মত লম্বা হয়। গাছের পাতা গুলো ৬-৭ সেন্টিমিটার লম্বা ও সমান্তরাল প্রান্তের বিপরীতমুখী থাকে। সুগন্ধি জাতীয় এই ফুলে রয়েছে পাঁচ থেকে সাতটি সাদা বৃতি ও মাঝে লালচে-কমলা টিউবের মত বৃন্ত। এর ফল চ্যাপ্টা ও বাদামী হৃদপিণ্ডাকৃতির। ফলের ব্যাস ২ সেন্টিমিটার এবং এটি দুই ভাগে বিভক্ত। প্রতিটি ভাগে একটি করে বীজ থাকে। এই ফুল শরৎকালে ফোটে। এর ফুলগুলি রাতে ফোটে এবং সকালে ঝরে যায়।
ভারতীয় উপমহাদেশে এই ফুলকে দুর্গা পূজার আগমনি ফুুলের মর্যাদা দিয়েছে। শরৎ ও হেমন্ত কালের শিশির ভেজা সকালে ঝরে থাকা শিউলি অসম্ভব সুন্দর দৃশ্য তৈরি করে।
বৈজ্ঞানিক নাম: _Nyctanthes arbor tristis_
লাতিন Nyctanthes-এর অর্থ হচ্ছে “সন্ধ্যায় ফোটা” এবং arbor-tristis-এর মানে হচ্ছে “বিষণ্ন গাছ”। সন্ধ্যায় ফোটা আর সকালে ঝরা ফুলের মাঝে বিষণ্নভাবে দাঁড়িয়ে থাকাটাই এই রকম নামকরণের কারণ বলে ধারণা করা হয়। শিউলিকে কখনও কখনও “tree of sorrow” বা “দুঃখের বৃক্ষ”-ও বলা হয় কারণ দিনের আলোতে এই ফুল তাদের উজ্জ্বলতা হারায়।
শিউলিকে মাঝে মাঝে Nyctanthes arbortristis বা Nyctanthes arbor tristis নামেও উচ্চারণ করা হয়, যদিও সাধারণভাবে এটি শিউলি নামেই পরিচিত।
শিউলি ফুল ভারতের পশ্চিমবঙ্গ এবং থাইল্যান্ডের কাঞ্চনাবুরি, রাজ্য প্রতীক বা রাষ্ট্রীয় ফুল ও বলা হয়।
এই ফুল হলুদ রঙ তৈরী করতে ব্যবহার করা যায়। এই ফুলের বোঁটা গুলো শুকিয়ে গুঁড়ো করে পাউডার করে হালকা গরম পানিতে বা জলে মেশালে চমৎকার রঙ হয়। এই ফুল পুজোর কাজে বিশেষ ভাবে করা হয়।
Immunostimulant, Hepatoprotective, antileishmanial, Antiviral এবং Antifungal ঔষধ গুলো তৈরি করতে শিউলির বীজ, পাতা ও ফুল ব্যবহার করা হয়।
এর পাতা sciatica, arthritis, fevers, নানারকম যন্ত্রণাদায়ক সমস্যার চিকিৎসার জন্যে ঔষধ বা বড়ির মত করে আয়ুর্বেদিক ঔষধ তৈরি করতে ব্যবহার করা হয়।
মাথার খুসকি দূর করতে শিউলি-বীজ উপকারী।শিউলি পাতার উপকার পাবেন কিছু ব্যবহার এর ক্ষেত্রে--- সায়াটিকার ব্যথায়- প্রতিদিন সকালে ২-৪ টি শিউলি পাতা ও ২-৪ টি তুলসী পাতা একসাথে কুটে নিয়ে জলে ফুটিয়ে সেই জল ছেঁকে সকাল ও সন্ধ্যায় খেতে হবে।।২৫/২০টি শিউলি পাতা ৩ কাপ জলে সিদ্ধ করে ঐ জল যদি রোজ সকালে ও রাতে সেবন করেন তবে বাত রোগ সারবে। ব্যাথা না সারা পর্যন্ত খেতে হবে।
আর্থারাইটিস এর ব্যথায়- প্রতিদিন সকালে চা এর ন্যায় এক কাপ জলে ২টি শিউলি পাতা ও ২টি তুলসী পাতা ফুটিয়ে ও ছেঁকে খেতে হবে। এটি এক ধরনের হার্বাল টি।
শিউলি ফুলের পাতা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। শিউলি পাতার রস অল্প গরম করে খেলে কৃমির সমস্যা কমে। এছাড়া এই গাছের ছালের চূর্ণ সকালে ও বিকালে গরম জলে খেলে শরীরের বাড়তি মেদ ঝরে।










Comments
Post a Comment