কাঠ গোলাপ
কাঠগোলাপ হচ্ছে Apocynaceae পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদের গণের নাম।
ইংরেজি: Frangipani
দ্বিপদ নাম: _Plumeria_
কাঠগোলাপ মেক্সিকো, মধ্য আমেরিকা, ভেনেজুয়েলা ও দক্ষিণ ভারতের স্থানীয় ফুল। কাঠগোলাপ বিভিন্ন নামে পরিচিত যেমন গুলাচি, গোলাইচ, গোলকচাঁপা, চালতাগোলাপ, গরুড়চাঁপা ইত্যাদি।
গাছটি ৮-১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। কাঠগোলাপ বিচিত্র গড়নের হয়ে থাকে। ফুলের অন্যতম বৈশিষ্ট্য হলও কোনো কোনো ফুল দুধের মতো সাদা, কোনোটি সাদা পাপড়ির উপর হলুদ দাগ, আবার কোনোটি লালচে গোলাপি রঙের। আবার সাদা রঙের কিছু ফুল দীর্ঘ মঞ্জরিদণ্ডের আগায় ঝুলে থাকে।
কাঠগোলাপের আকৃতি ও বিকাশ ঠিক রাখার জন্য সঠিক পরিচর্যা প্রয়োজন। গাছ রোপণের জন্য উঁচু জায়গা নির্বাচন করতে হয়। পর্যাপ্ত আলো-বাতাস ও পানির প্রয়োজন হয়। কম-বেশি হলে কাঠগোলাপ গাছের বৃদ্ধি ব্যাহত হয়। শাখা কাটিংয়ের মাধ্যমে বংশবিস্তার ঘটানো হয়। বসতবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানের বাগান এবং বাড়ির ছাদের টবে কাঠগোলাপ গাছ রোপণ করা যায়।



Comments
Post a Comment